১৪ নভেম্বর ২০২৬, ১০:৫১
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, মুছা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা ও নাশকতাচেষ্টার একাধিক অভিযোগ আছে। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে চাইলে ডিবি কর্মকর্তারা বলছেন,নথিপত্র যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বিষয়জ্ঞান ‘ভালো’, শ্রেণিকক্ষে প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ
শেখ হাসিনার সবশেষ শাসনামলে মুছা মাহমুদ যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।