১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯

খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি  © ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামে অগ্নিকাণ্ডে খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে শিয়ালগাড়া গ্রামের আয়নালের ছেলে জালালের বাড়িতে খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।