১১ নভেম্বর ২০২৬, ১৮:০২

পরীক্ষার খাতায় বউ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পরীক্ষার খাতা  © টিডিসি ফটো

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। এমন ঘটনা ঘটিয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণকারী এক ছাত্রের খাতায়।

খোঁজ নিয়ে জানা যায় শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর সন্তান তিনি। 

ফয়সাল তার ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছে, ‘মানুষ কি চায় তা আমি জানিনা, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চাই, এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে ? 

তিনি আরও লিখেন, ‘আমি সরকারকে বলতে চাই তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, না হলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।

ফয়সাল আলী নামে এই যুবক পরীক্ষার খাতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও ব্যাঙ্গাত্মক ছন্দ লিখেছেন এবং শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। 

এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জাকর, এমন শিক্ষা শিক্ষার্থীদের কখনোই দেওয়া হয়নি। এই ছেলেটির বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তার পিতাকে কলেজে এসে অধ্যক্ষের সাথে সাক্ষাতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার আরো বলেন, সকল শিক্ষার্থীদের,ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশুনার প্রতি অধিকতর মনোনিবেশ করা উচিত।