১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দারুস সালাম থানার এসআই দিরাজ নন্দি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাসস্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে (বগুড়া-ঢাকা) চাঁদনি পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হয়। আহত হন একজন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ

তি‌নি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুজ‌নের মর‌দেহ ও আহতকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।