০৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

তাপস সরকার  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় নিজের ফিশারিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকালের দিকে  বাড়ির পিছনে নিজের ফিশারিতে যান তাপস। ফিশারিতে পানি দেওয়ার জন্য মিটার থেকে  বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে মারাত্মক আহত হন তাপস। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।