০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯
ভোলায় এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার টাকায়
ভোলার তজুমদ্দিনে ২ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে ২১ হাজার ৮৫০ টাকায়। এতে মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৭ হাজার ৬৬৭ টাকা। বড় আকৃতির ইলিশটির এমন চড়া দাম স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাগের খাল এলাকায় মাছটি বিক্রি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দরদামের পর ২ কেজি ৮৫০ গ্রাম ওজনের ইলিশটির দাম নির্ধারণ করা হয় ২১ হাজার ৮৫০ টাকা।
একটি ইলিশের দাম প্রায় ২২ হাজার টাকা হওয়ায় বিষয়টি স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বড় আকৃতির ইলিশের এমন দাম নিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা গেছে।