০২ নভেম্বর ২০২৬, ১৩:৪৮

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের গর্তের পানিতে ডুবে হুমাইরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত হুমাইরা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।