২৮ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়  © সংগৃহীত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ), লক্ষ্মীপুর সার্কেল ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়। 
‎
‎সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উল আলম ভূঁইয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.নাহিদ রায়হান, ট্রাফিক ইন্সপেক্টর মো: কামরুল ইসলাম, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি  মো: শাহ আলমসহ নিরাপদ সড়ক চাই ও নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্মীপুর জেলার সদস্যরা।

আরও পড়ুন: ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটের আংশিক শিক্ষা কার্যক্রম চালু
‎
‎বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকাল মৃত্যুমিছিল বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে বড় দাবি। ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি অনিবন্ধিত যান চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহণেও জোর দাবি জানান৷