২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

প্রতীকী ছবি  © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের দুজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রামগঞ্জ সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কুকুরের কামড়ে আহত এক শিশুর বাবা ইমাম হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর তার চার বছর বয়সী ছোট মেয়ে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হন। চিকিৎসা শেষে বর্তমানে তারা ভালো আছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ব্যাকডেট দেখিয়ে নিয়োগ, ‘টাকায়’ এমপিওভুক্তি—তিন শিক্ষকের নিয়োগে জালিয়াতির অভিযোগ

ইমাম হোসেন বলেন, এলাকায় পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের আক্রমণে শিশুদের পাশাপাশি অন্যরাও ঝুঁকিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, কুকুরের আক্রমণ থেকে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।