‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
তরুণদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় পর্যায়ের উৎসব ‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সায়েন্স স্পার্ক’। আগামী ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ উৎসবে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর। আয়োজকদের প্রত্যাশা, উৎসবে ২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেবেন।
‘হোয়্যার কালচার মিটস রয়্যালটি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ উৎসবের সৌজন্যে রয়েছে দ্য এলিভেটেক্স। এতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রেইনের লড়াই, সাধারণ জ্ঞান ও সাহিত্যবিষয়ক কুইজ, নিবন্ধ ও গল্প লেখা, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে বিজয়ীদের উৎসাহিত করতে মোট ৩০ হাজার টাকার সমমূল্যের পুরস্কার রাখা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, দেশের যেকোনো শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে এ উৎসবে অংশ নিতে পারবেন। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে সিটি ব্যাংক এবং শিক্ষা সহযোগী হিসেবে রয়েছে টেন মিনিট স্কুল। গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এ ছাড়া দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টিরও বেশি ক্লাব এ আয়োজনে ক্লাব সহযোগী হিসেবে কাজ করছে।
তরুণদের চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চা এগিয়ে নিতে ‘সায়েন্স স্পার্ক’-এর পরিচালনা পর্ষদ ও নির্বাহী দল (২০২৬-২০২৭) কাজ করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আহনাফ তাহসিনের নেতৃত্বে আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে। এ দলে উপদেষ্টা ও প্রধান পরিচালন কর্মকর্তা মনজুরুল হাসান সীমান্ত, সহযোগী সাধারণ সম্পাদক মুহাইমেন ইসলাম, আয়োজনবিষয়ক সম্পাদক তাজবিদ মুহতাসিম, অনুষ্ঠান ব্যবস্থাপনাবিষয়ক সহসভাপতি মেহেরাব হোসেন শুভ, যুগ্ম সম্পাদক নাজমুন নাহার রোমানা, প্রশাসনবিষয়ক সম্পাদক তাহসিন খান, শিল্প ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আরিশা রহমান এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল্লাহ ইউসুফ রয়েছেন।
এ ছাড়া শিল্প ও সংস্কৃতিবিষয়ক প্রধান পার্থ দেব নাথ, শিক্ষাবিষয়ক প্রধান রামিম ইকবাল ওয়ালিদ, ধারণা ও পরিকল্পনাবিষয়ক প্রধান খাদিজা জান্নাত এনা, গবেষণা ও উন্নয়নবিষয়ক প্রধান দেবোজিৎ সাহা জিৎ, গ্রাফিকস প্রধান নাজমুস সাকিব লাবিব, প্রকল্পপ্রধান তানহা রহমান এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান তানভীর আহমেদ দায়িত্ব পালন করছেন। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ধারণা ও পরিকল্পনাবিষয়ক সহকারী প্রধান মিনহাজ আশরাফ রাহিম, গবেষণা ও উন্নয়নবিষয়ক সহকারী প্রধান উম্মে হাবিবা অহনা এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সহকারী প্রধান মাহফুজ রহমান।
উৎসবের লক্ষ্য ও ভাবনা তুলে ধরে ‘সায়েন্স স্পার্ক’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আহনাফ তাহসিন বলেন, ‘তরুণ প্রজন্মের মেধা, চিন্তা ও সৃজনশীলতাকে সম্মান জানাতেই আমাদের এই 'National Cultural Canvas 2026'-এর আয়োজন। আমরা বিশ্বাস করি, বিজ্ঞান ও সংস্কৃতির সুন্দর মেলবন্ধন তরুণদের নতুন চিন্তার খোরাক জোগাবে এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিভা বিকাশে একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে। দেশজুড়ে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’
আয়োজকেরা জানান, মেধা, সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে তরুণদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা, প্রতিভা ও সাংস্কৃতিক চর্চা তুলে ধরার সুযোগ পাবেন।
উৎসব সফল করতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছে ‘সায়েন্স স্পার্ক’। আয়োজকদের আশা, এ জাতীয় আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।