২২ অক্টোবর ২০২৬, ১৪:০৫

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ত্রিশাল থানা  © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে শরিফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কালীর বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, ত্রিশালের কালীর বাজার রোডে ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

আরও পড়ুন: ৫১তম বিসিএসে আবেদন ছাড়াল ১৫ হাজার

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।