ইয়াবা সেবনের সময় নারীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় গ্রামবাসীরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্যম সোনাপাহাড় এলাকার মো. হানিফ (৪০)। মো. নেজাম (৪৮) এবং দক্ষিণ সোনাপাহাড় এলাকার আছমা বেগম (৩৫)। এদের মধ্যে হানিফ দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করছে বলে দাবি গ্রামবাসীর।
আরও পড়ুন: বদলির ফল প্রকাশ ইস্যুতে শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ, ছিলেন মাউশি ডিজিও
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।