১২ অক্টোবর ২০২৬, ১৫:৪১

৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অধিদপ্তর

এতিমখানায় জব্দকৃত ইলিশ বিতরণ  © টিডিসি ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (১২ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে ৭ টন ইলিশ সহ চারটি বােট আটক করা হয়।

​অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের অপরাধে ৪টি মাছ ধরার বোট আটক করা হয়। একই সাথে অসাধু জেলে ও ব্যানিজ্যিক মৎস্যজীবীদের ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পরবর্তীতে জব্দকৃত ৭ টন ইলিশ মাছ সীতাকুণ্ড উপজেলার ২৫টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আরও দেখুন: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত

জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপর সরকার ঘোষিত সর্বাত্মক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর নেতৃত্বে ও কোস্টগার্ডের সার্বিক সহযোগিতায় রবিবার রাত ২ টায় সাগরে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে।

​উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে সাগরে কোনোভাবেই অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

আরও দেখুন: সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ্রবি শিক্ষক ড. মো. তরিকুল ইসলামের 

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল পিও ও তার দল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার (পিআরএল) মোঃ আবুল কালাম আজাদ, ফিল এসিস্ট্যান্ট মো: রাশেদ আহমেদ ও মৎস্য অফিসের কর্মচারীরা।