২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

দারুল ইসলামের তৈরি করার ইঁদুর দমনের ফাঁদ  © টিডিসি

ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় বাঁশের তৈরি দেশীয় ফাঁদই এখন ময়মনসিংহের কৃষকদের নতুন ভরসা হয়ে উঠেছে। ফুলবাড়ীয়ার কৃষক দারুল ইসলাম বাঁশ, পাটের রশি ও ফেলে দেওয়া সাইকেল-রিকশার টিউব দিয়ে তৈরি করেছেন ইঁদুর নিধনের এ ফাঁদ। নিজের জমিতে সফলতার পর আমন মৌসুমে ফাঁদটি অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙা মাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্য বাঁশ, পাট ও ফেলে দেওয়া সাইকেল/রিকশার টিউব দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন। দেশীয় প্রযুক্তিতে তার তৈরি  ইঁদুর মারা ফাঁদ শতভাগ কার্যকর। নিজের ১০ কাঠা জমিতে রোপন করা আউশ ধানের ক্ষেত থেকে ইঁদুর দমন করে। আমন মৌসুমে তার তৈরি দেশীয় প্রযুক্তির  ইঁদুর মারার সফল যন্ত্র তিনি ছড়িয়ে দিচ্ছেন গ্রামের অন্য কৃষকদের মধ্যে। আমন ধানের ক্ষেত থেকে  ইঁদুর নিধন যন্ত্রটি ১০০ টাকা করে কিনে নিচ্ছেন কৃষক । 

কৃষক দারুল ইসলাম বলেন, যে কেউ ইঁদুর নিধন যন্ত্রটি তৈরি করতে পারেন অতি সহজেই। 

কৃষক দারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তার তৈরি ইঁদুর মারার যন্ত্রটি তৈরি করা খুব সহজ। এর জন্য প্রয়োজন হয় ৪ ইঞ্চি পুরো এক ফুট বাঁশ, ৩ ইঞ্চি অপর দেড় ফুট বাঁশ, পাটের রশি ও ফেলে দেয়া সাইকেল রিকশার টিউব। এটা দিয়ে শুধু ধান নয়  যে কোন ফসলের ক্ষেত থেকে ইঁদুর নিধন সম্ভব। এমনি পানি থাকা জমিতে এ ফাঁদ পেতে ইঁদুর মারা সম্ভব। 

একই গ্রামের কৃষক আবদুর রহমান জানান, বাজার থেকে কেনা ইঁদুর মারা বিষ টোঁপে ইঁদুর মরে না। এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে চলে যায়। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঁদুর মারা খুব সহজ। ফসলি জমিতে ইঁদুর থাকলে এ যন্ত্র পাতা হলে ইঁদুর মরবে। ইঁদুর মেরে অনেক কৃষক সফল হয়েছেন।  অনেকেই ৪-৫টি করে যন্ত্র কিনে নিয়ে যাচ্ছেন। 

অপর কৃষক জাহাঙ্গীর আলম জানান, বাঁশ দিয়ে তৈরি ইঁদুর মারার যন্ত্রটি বেশ কার্যকর। ফসলি জমি থেকে ইঁদুর তাড়াতে বাজার থেকে কেনা বিষ টোপ দিয়ে ফসলী জমি থেকে ইঁদুর মারা যায় না। ইঁদুর এক জমি থেকে অন্য ফসলী জমিতে চলে যায়।  দেশীয় প্রযুক্তির ইঁদুর মারার ফাঁদে ইঁদু মারা খুব সহজ। গ্রামের অনেক কৃষক এমনি আশে পাশের অনেক কৃষক ফাঁদটি কিনে ইঁদুর মেরে সফল হয়েছেন। 

রাঙা মাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, ধান ক্ষেতসহ অন্যান্য ফসলি জমিতে ইঁদুরের উৎপাত বেড়ে গেলে কৃষক বাজার থেকে ইঁদুর মারার বিষ টোপ কিনে জমিতে দেয়ার পর ইঁদুর এক জমি থেকে অন্য ফসলি জমিতে চলে যায়। ইঁদুর প্রাণী হিসেবে চালাক হওয়ায় এটা নিধন করা খুব কঠিন হয়ে পড়ে।  কৃষক দারুল ইসলামের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা যন্ত্রটি ইঁদুর নিধনে শতভাগ কার্যকর। ফসলি জমি ইঁদুর থাকলে এ ফাঁদ পাতা হলে ইঁদুর মারবে। দারুল ইসলাম আউশ মৌসুমে প্রায় ৩ শতাধিক ইঁদুর নিধন করেছেন তার এ ফাঁদ দিয়ে। অন্যান্য কৃষকরা ইঁদুর দমনে এ প্রযুক্তি নিয়ে সফল হয়েছেন। অনেক কৃষক ৪-৫ টি করে ইঁদুর মারার দেশীয় প্রযুক্তিতে তৈরি বাঁশের যন্ত্রটি কিনে নিয়ে যাচ্ছেন। তবে ইঁদুর নিধন একজন কৃষকের পক্ষে সম্ভব না। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।