২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

যুবদল নেতা জিএম মনির হোসেন ( লাল টি-শার্ট পরিহিত)  © সংগৃহীত

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে জিএম মনির হোসেন (৫৪) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত জিএম মনির হোসেন (৫৪) বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন। 

জানা গেছে, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মনির হোসেন মহানগর যুবদলের সেই মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর কাটপট্টি রোড এলাকা অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থতা বোধ করে রাস্তায় লুটিয়ে পড়েন।

এমিছিলে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু  বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় নগরীর কাটপট্টি এলাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।