২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক এসআইয়ের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটোন নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান টিটোন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ একটি আইপিএস মেরামতের চেষ্টা করছিলেন আসাদুজ্জামান টিটোন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।