১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১

ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্জামাদি নষ্ট

বজ্রপাতে দ্বিখণ্ডত হয়ে যাওয়া আকাশমণিগাছ  © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় একটি মাদ্রাসা মাঠে বজ্রপাতে আকাশমণিগাছের বড় একটি অংশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। একই সঙ্গে বজ্রপাতের তীব্রতায় মাদ্রাসার কয়েকটি ফ্যান, বাতি ও বায়োমেট্রিক হাজিরা ডিভাইস নষ্ট হয়েছে। তবে ঘটনার সময় মাদ্রাসায় কোনো শিক্ষক-শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার কাতলামারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ওই মাদ্রাসার নৈশপ্রহরী আরিফুজ্জান জানান, তিনি রাতে মাদ্রাসায় দায়িত্ব পালন করছিলেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মাদ্রাসা মাঠে থাকা একটি আকাশমণিগাছ দ্বিখণ্ডিত হয়ে যায়। বজ্রপাতের তীব্রতায় মাদ্রাসা ভবনের ভেতরে থাকা কয়েকটি ফ্যান ও বাতি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবহৃত বায়োমেট্রিক হাজিরা ডিভাইসটিও নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, ৬৪ বছর পরও সেই প্রশ্ন

মাদ্রাসার সুপার মাওলানা মো. মোফাজ্জল হক বলেন, খবর পেয়ে তিনি মাদ্রাসায় এসে ক্ষয়ক্ষতি দেখতে পান। বজ্রপাতে ৫-৬টি ফ্যান ও বাতি এবং বায়োমেট্রিক হাজিরা ডিভাইসটি নষ্ট হয়েছে।