১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৫

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে আহত মুকিন উদ্দিনকে হাসপাতালে নেওয়া হচ্ছে  © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিন উদ্দিন (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শালিজান গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকিম উদ্দিন উপজেলার শালিজান গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত মুকিম উদ্দিন পাশ্ববর্তী তেঁতুল পুকুর বাজারে যায়। সেখানে সকালে নাশতা করে বাসায় এসে ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে যান মোকিন উদ্দিন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।