১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৩

ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন  © টিডিসি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয়  জানা যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাবাড়ী মোড় বারইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন দুর্ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।

আরও পড়ুন: ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষেপ দাবি জুলাই স্তম্ভ নিয়েও

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, ‘অটোরিকশা চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর একজন নারী মারা গেছেন বলে খবর জেনেছি। নাম-পরিচয় জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন আছেন।’