০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

যশোর সদর হাসপাতালে রোগী সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক নারী

যশোর সদর হাসপাতালে রোগী সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক নারী  © সংগৃহীত

হাসপাতাল থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে।

আটক শাহানা (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি মাহমুদ আলীর স্ত্রী।

হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত জানান, যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার বাসিন্দা শাহানারা (৬৫) ডাক্তার দেখাতে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় আসেন। এসময় শাহানা নামে ওই নারী তার পেছনে অবস্থান নিয়ে ওড়নার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে গলায় থাকা সোনার চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করে।

ঘটনার পর তাকে হাসপাতাল সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।