০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩২

হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু

হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয় সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে  © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে সাইফুল ইসলাম নামে এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বাইরে তিনি হার্ট অ্যাটাক করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি এম্বুলেন্সেই তিনি মৃত্যুবরণ করেন।

সাইফুল ইসলাম বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাখালীকুল এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল ইসলামের প্রথম পুত্র।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, সাইফুলের হঠাৎ করে বুকে ব্যাথা করলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে বহনকারী এম্বুলেন্সটি চন্দনাইশের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এলাকায় পৌঁছালে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়। তিনি সৎ ও কর্মঠ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।