০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

রাজশাহী থেকে বন্ধ আন্তঃজেলা বাস চলাচল

রাজশাহীর সাথে সব রুটে বাস চলাচল বন্ধ  © সংগৃহীত

রাজশাহী থেকেআন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সব রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নাটোর ও রাজশাহী জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে গণপরিবহন সেবায় এ অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বাস দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেওয়া হয়। সেখানে যাত্রীদের রাব্বি পরিবহন পরিবহন থেকে নামিয়ে ‘তুহিন পরিবহন’ নামের আরেকটি বাসে তুলে দর্শনায় পাঠানো হয়।

এ ঘটনায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক থাকা রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।