০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা  © সংগৃহীত

‎ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সারের গোডাউনে অভিযান পরিচালনা করে ৬ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। ‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধোবাউড়া, দুধনই, কলসিন্দুর ও চারুয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে ব্যবসায়ীদের হালনাগাদ রেজিস্টার না থাকা, সার বিক্রির অনুকূল পরিবেশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টে ছয় জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান। সহযোগিতায় ছিল ধোবাউড়া থানা পুলিশ।

আরও পড়ুন: পে স্কেলের গেজেট কবে, যা বলছেন মন্ত্রিপরিষদ সচিব

‎অভিযানকালে সার ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি, বিক্রয় রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ ও সংরক্ষণ এবং সার বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।