৪০ বছরের শিক্ষকতা জীবনের রাজকীয় বিদায় সংবর্ধনা
তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন প্রতিষ্ঠান প্রধান মাওলানা এম হাবিব উল্লাহ বাহার। বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘ ৪০ বছর ৬ মাস শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এম হাবিব উল্লাহ বাহার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার। ১৯৮৪ সালে তিনি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তাকে ফুল, ক্রেস্ট ও নানান উপহারের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া সজ্জিত গাড়িতে করে বিদায়ী এ প্রতিষ্ঠান প্রধানকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিদায়ী অনুষ্ঠানে চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত উজ জামান।
আরও পড়ুন: ঢাবি ভর্তিতে ইংলিশ মিডিয়ামের জন্য হচ্ছে আলাদা প্রশ্ন, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, জামায়াতের কমলনগর উপজেলা আমীর মাওলানা আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহিম, সমাজসেবক আক্তার মাহমুদ প্রমুখ।