১৯ আগস্ট ২০২৬, ১৯:০৭

আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আইসিইউতে চিকিৎসাধীন এইচএসসি ফলপ্রার্থী মিনহাজুল ইসলাম রোজান  © সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এইচএসসি ফলপ্রার্থী মিনহাজুল ইসলাম রোজানের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজানের বাবা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের সঙ্গে টেলিফোনে কথা বলে তার চিকিৎসার বিস্তারিত খোঁজ নেন তিনি। 

প্রধানমন্ত্রী রোজানের বাবাকে বলেন, এর আগে এমন নানা প্রতিকূল পরিস্থিতিতে তুমি ছিলা, সব সময়ে ধৈর্য ধরেছো, এখন দোয়া কর। রোজানের জন্য যা যা করা দরকার করা হবে, আমি ব্যক্তিগতভাবে তোমার পাশে থাকবো। 

রোজান রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলো। ডায়াবেটিসে আক্রান্ত রোজানোর শরীর কোন অঙ্গ সাড়া দিচ্ছে না। ডায়াবেটিসের মাত্রা ৩৮'র বেশি। 

রোজানের বাবা সাজ্জাদুল মিরাজ বলেন, হঠাৎ করে তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পরীক্ষা সময় কিছুটা অসুস্থ থাকলেও তখন পড়াশোনার ব্যস্ততায় সে আর আমাদের কিছু বলেনি বা বুঝতে পারেনি। হাসপাতালে আনার পর ক্রমান্বয়ে শরীর অবনতি হতে শুরু করে। গতকাল থেকে কোন রেসপন্স নাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ নিয়েছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিদেশ নিতে চাইলেও তিনি পাশে  থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাকে সাহস দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেশের সকলের কাছে আমার রোজানের জন্য দোয়া চাই।