১৯ আগস্ট ২০২৬, ১২:৩৩

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাংশা মডেল থানা  © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের শুকুর আলী বিশ্বাস ওরফে সুরায়ের ছেলে। 

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিহত ওই যুবক পানির মোটর চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাকে মারপিট করে তাকে বেঁধে রাখেন। বুধবার (১৯ আগস্ট) সকালে পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

ওসি আরও বলেন, শুধু চুরি নাকি অন্য কোনো কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি।