১৭ আগস্ট ২০২৬, ১৬:৪৬

আবাসিক হোটেল থেকে হানিফের মরদেহ উদ্ধার 

নিহত মো. হানিফ  © টিডিসি ফটো

কক্সবাজার শহরের এন্ডারসন রোডস্থ আবাসিক হোটেল সৌদিয়া থেকে মো. হানিফ (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হানিফ সিকান্দার কাজীর ছেলে। তার স্থানীয় ঠিকানা ঢাকার মিরপুর বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুর ১২টার দিকে হোটেল স্টাফ তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও দেখুন: বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশ।