১৬ আগস্ট ২০২৬, ১৯:০৬

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নারীসহ আহত ৩০

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোণার মদনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে মদন উপজেলার কাওয়ালী বিন্নি গ্রামে  এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জজ মিয়া ও নজরুল মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক করেন। উভয়পক্ষ সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিলেও আজ দুপুরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। 

পরে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবু বক্কর, রাজ্জাক মিয়া, বিপুল মিয়া, রফি মিয়া, রহিস উদ্দিন, সেকুল মিয়া ও মিস্টার মিয়াসহ ৮ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। 

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন করিম জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।