লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ।
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুর রব নাসিম, ব্যাংকার আকরাম গণি, ডা. আব্দুল বাতেন রোহান।
আরও পড়ুন: শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, মো. ইসমাইল হোসেন, মো. আতিকুর রহমান, প্রভাষক ফাতেমা আক্তার, ফাহিম সিদ্দিকি, শরিফুল ইসলাম প্রমুখ।