লক্ষ্মীপুরে দুই শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আল বাশার একাডেমি। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের মায়েদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে হাজিরপাড়া আল বাশার একাডেমির হলরুমে এমন আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রকাশক ও আল বাশার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হুদা (এফসিএ), বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মহি উদ্দিন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রেহানা আক্তার, উপস্থিত ছিলেন আল বাশার একাডেমি উত্তর জয়পুর শাখার প্রধান শিক্ষক সাজেদা খাতুন প্রমুখ।
কর্তৃপক্ষ জানান, আল বাশার একাডেমি প্রতিষ্ঠার পর ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আটবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করে। এছাড়াও গত বছর অনুষ্ঠিত সরকারী, ওয়ামী, ম্যারিট শোসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৫জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মায়েদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।