০৫ আগস্ট ২০২৬, ১৩:১১
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ বাইপাস-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতের আমির আব্দুর করিম, শহীদের পরিবারগণ, মসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণ-আন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।