০১ আগস্ট ২০২৬, ১৫:৩৪

নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়ালধসে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

প্রতীকী ছবি  © সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংক ধসে আতিয়ার রহমান নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, দুপুরের এক মুহূর্তে নির্মানাধীন সেপটিক ট্যাংকে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টিতে চারপাশের মাটির চাপে দল ধসে পড়েন। এতে আতিউর রহমান নামের একজন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের মরদেহ, পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে পাঠানো হবে।