২৬ জুলাই ২০২৬, ২২:৫৬

কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 

ইউএনও সানজিদা চৌধুরী  © ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রবিবার (২৬ জুলাই) বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন সানজিদা চৌধুরী। এদিন সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে তিনি যোগদান করেন।

এর আগে তিনি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 
কর্মজীবনের শুরুতে সানজিদা চৌধুরী সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বারহাট্টায় দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে তিনি প্রশংসিত হন।

জনপ্রশাসনের ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবার মানোন্নয়নে নতুন ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।