সাঁতার কেটে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
কুষ্টিয়া সীমান্তে আট জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ফেরত পাঠিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য জানান।
বিজিবি জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮ জন অজ্ঞাতনামা (২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার) মোট ৮ জনকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির অবস্থানের মুখে তারা নদীপথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়।
এর আগেও গত ১২ জুন ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়।