২৩ জুলাই ২০২৬, ১৫:২৮

পিকআপ-ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

নিহত সালাউদ্দিন ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ও ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

নিহত সালাউদ্দিন (৪০ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন তিনি। আবুতোরাব বাজারে পাশে মুসলিম চত্বরে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে সালাউদ্দিন নিহত হন।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে পুরো উপজেলা যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।