ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়ানুর হোসেনসহ কয়েকজন শ্রমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি লোহার রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।