১৮ জুলাই ২০২৬, ১৯:৩৮

বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর, ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার

বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর  © টিডিসি ফটো

ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পরে মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ভিমরুলী বাজারের উত্তর পাশে দুপুর সোয়া দুইটার দিকে খালে লাফ দিয়ে নিখোঁজ হয় সানি। সেরাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে। সন্ধ্যায় সাতটার দিকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদ হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায়আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারেরউত্তর পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি খালেরপাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়।

তবে ্রএরপর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কিশোর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়।

সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, নিখোঁজ কিশোরকে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তি আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।