১৮ জুলাই ২০২৬, ১৫:০৮
১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জরুরি মেরামত কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরগঞ্জ, রায়পুরা, নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতের কাজ চলবে। এ কারণে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই লাইনের মাধ্যমে আশুগঞ্জ হতে নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।