১৭ জুলাই ২০২৬, ২৩:২২
শনিবার কক্সবাজারের ২ এলাকায় বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৩সি ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দক্ষিণ নয়াপাড়া ও বাংলাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
স্থানীয়রা জানান, কক্সবাজার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের মোবাইল বার্তা ও নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করেছে। নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য দক্ষিণ নয়াপাড়া ও বাংলাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তবে প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত সময়ের আগেই বা যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।