১৬ জুলাই ২০২৬, ১৩:০৮

গোপালগঞ্জে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়  © টিডিসি

জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (১৬ জলাই) সকাল ১০টায় প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।