০৯ জুলাই ২০২৬, ১৬:১৯

পাবনায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  © সংগৃহীত

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক ইউসুফ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি বাসযোগ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠান শেষে স্কুল পর্যায়ে আয়োজিত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ মাধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি শেষ হয়।