০৮ জুলাই ২০২৬, ১৫:৫৬
উখিয়ায় পাহাড়ধসে ৫ মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ২০
কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা বৃষ্টিপাতে পাহাড় ধ্বসে পাচঁ মাদরাসা শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন নিঁখোজ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।