০৫ জুলাই ২০২৬, ১৫:৩৯

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আনসার কর্মকর্তার

মো. আলাউদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামের এক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই)  বেলা দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।

জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আনসার কর্মকর্তাসড়ক আলাউদ্দিন মোটরসাইকেল নিয়ে পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা দ্রুত গতির অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় শিকার এক আনসার কর্মকর্তাকে নিয়ে আসা হয়। এখানে আনার আগেই তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ প্রশাসন পরবর্তী করণীয় সম্পন্ন করছে।

এ বিষয়ে আনসারের আরেক কর্মকতা অনন্ত জানান, নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।