৩০ জুন ২০২৬, ২২:৪৭

গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের মানহার

মানহা মনী (৩)  © সংগৃহীত ও সম্পাদিত

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী (সাড়ে ৩) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টার দিকে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানহা মনী স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক মোস্তুফা আহমেদের নাতনি। পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকত মানহা। মঙ্গলবার দুপুরে বাড়িতে বাদাম খাওয়ার সময় হঠাৎ একটি বাদাম তার গলায় আটকে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা আটকে থাকা বাদাম বের করার চেষ্টা করেন। তবে তাদের সব চেষ্টা ব্যর্থ হলে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।