২৯ জুন ২০২৬, ১৫:২০

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

ভাঙচুর করা বসতঘর  © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কথিত মাদক কারবারিদের পাঁচটি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার (২৮ জুন) দিবাগত রাতে কয়েক ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা যায়, রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত ভাঙচুর চালানো হয়। মাদক কারবারি জীবন চৌহান, মিনা, বাবু, রোক্কি তার ভাই মোস্তফার দোকানপাট ও বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় প্রায় এক হাজার বিক্ষুদ্ধ জনত অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, ‘জীবন চৌহানের নামে ৯টি মাদকের মামলা রয়েছে। জীবনের বাড়ি ও তার পাশেই তার স্ত্রীর একটি বাড়িতে বিক্ষুদ্ধ জনতা আগুন দিয়েছিল তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আাসি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।’