২৫ জুন ২০২৬, ১৩:৪৬

নওগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী ছবি  © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুধা রাণী (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ সুধা রানী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের চা-দোকানি রতনের স্ত্রী।

জানা যায়, নিহত সুধা রানী ও তার স্বামী কয়েক দিন আগে চাঁপাইয়ের কানসার্টে যান তীর্থের জন্য। সেখান থেকে গতকাল তারা বাড়িতে আসেন। বাড়ি আসার পর তার স্বামী রতন চা দোকান নিয়ে জিগাতলা বাজারে যান। বাড়িতে তিনি ও তার শাশুড়ি ছিলনে। রাত ১০টার দিকে সুধা রানী বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য বোর্ডের সুইচে হাত দেন। সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে থাকেন এর কিছুক্ষণ পর তিনি মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার শাশুড়ি ও প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানাননি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।’