২৫ জুন ২০২৬, ০৭:৩৬

বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পুকুরপাড়ে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে কলেজ শিক্ষার্থী ও মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসার পথিমধ্যে আঃ খালেক (৬০) নামের কৃষক নিহত হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যার সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মারাত্নক আহত হয়। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

পুলিশ ও এলাকাবাসী জানান, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামে পুকুর পাড়ে বসে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম তুলি, সে ঐ গ্রামের প্রদীপ চন্দ্র সেনের মেয়ে। 

নিহতের পরিবার জানায়, বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুর পাড়ে বসে মোবাইলে কথা বলছিলেন তুলি সেন। হঠাৎ বজ্রপাতে সে মারাত্নকভাবে আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বজ্রপাতে নিহত তুলি ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

অপর দিকে, কালাদহ গ্রামের নিচপাড়ায় একই সময়ে বজ্রপাতে আঃ খালেক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। আছরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসার সময় ঐ কৃষক বজ্রপাতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 
কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি তিনি শুনেছেন।