১৮ জুন ২০২৬, ২০:০৫
ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া কয়েকজন আহত হন বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘দুধপাতিলা রেলক্রসিংয়ের কাছে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য জানানো হবে।’