১০ জুন ২০২৬, ১৭:১০

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

আলী হোসেনের মরদেহ ঘিরে স্থানীয় লোকজনের ভিড়   © টিডিসি

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।