১০ জুন ২০২৬, ১৫:০৯

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে তিনি ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়  © সংগৃহীত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর রেললাইন পরিষ্কার করে আবার ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় এ রুটের রেল যোগাযোগ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এরপর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল শুরু করা হয়।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনটি কিছু দূর এগিয়ে যাওয়ায় রেললাইনের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়।